শুক্রবার যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে। সে উদ্দেশ্যে সকাল ৯টায় রাজশাহীর উদ্দেশ্যে যশোর থেকে যাত্রা করেছে উভয় দল। যশোরে শ্রীলঙ্কা দল হোটেল সিটি প্লাজায় ও বাংলাদেশ দল হোটেল আল হাসানে ছিল।

২৭ অক্টোবর বিকেল ৩টায় দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। এ ছাড়া ধারাবিবরণী শোনা যাবে বাংলাদেশ বেতারে।

 

 ইআর