ব্রাজিল বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে নিজেদের আলাদাভাবে তুলে ধরেছে বেলজিয়াম। ডাকহর্সরা জিতেছে গ্রুপের সবকয়টি ম্যাচেই। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষে শক্তিশালী ও অভিজ্ঞ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় খেলতে নামবে দু দল।
যুক্তরাষ্ট্রের বিপরীতে মাঠে নামার আগে ইনজুরি সমস্যায় রয়েছে বেজলিয়াম। অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও থমাস ভারমায়েলেনের খেলা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া খেলতে পারবেন না লরেন্ট সিম্যান ও অ্যান্থনি ভানডেন।
এডিন হাজার্ডরা যে দুরন্ত ফর্মে রয়েছে তাতে চোট নিয়ে চিন্তিত নন বেলজিয়াম কোচ মার্ক উইলমটস। তিনি তার খেলোয়াড়দের যুদ্ধের জন্য তৈরি থাকার কথা বলেছেন। তার মতে, শারীরিকভাবে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা খুবই শক্তিশালী। তবে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি।
চোট নিয়ে কোনো সমস্যায় নেই যুক্তরাষ্ট্রের কোচ জার্গেন ক্লিন্সম্যান। বরং বেলজিয়ামের বিপক্ষে কিভাবে জয় পাওয়া যায় সেই ছক কষতেই বেশি ব্যস্ত এই জার্মান কোচ। ক্লিন্সম্যান বলেছেন, ‘আমরা দলটিকে যেভাবেই গড়েছি। আশা করছি, তাদের হারাতে পারব আমরা।’
বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হবে দু'দল। এর আগে ১৯৩০ সালের বিশ্বকাপের আগে খেলেছিল উভয় দল। তাতে বেলজিয়ামের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





