বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান এশিয়া কাপ থেকে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন।ইনজুরি কাটিয়ে বেশ কিছুদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার।

কিন্তু আবারও ইনজুরির শঙ্কা দেখা দিয়েছে তার সামনে। রোববার(১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষ্যে আনুষ্ঠানিক অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাকিব। ব্যথা পাওয়ার সাথে সাথে নেট ছেড়ে ড্রেসিংরুমে চলে যান তিনি।

নেটে পাশাপাশি ব্যাটিং অনুশীলন করছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। বেলা এগারোটায় শুরু হওয়া অনুশীলনে শুরু থেকেই সাবলীল ছিলেন সাকিব। কিন্তু হুট করেই একটি ডেলিভারী এসে আঘাত হানে সাকিবের পায়ে।

এমআর