অবশেষে কেউ কেঁদে কেউ হেসে শেষ হলো রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ৩২টি দল থেকে ছাটাই হতে হতে এখন অবশিষ্ট আছে মাত্র চারটি দল।

এই চার দলকে নিয়ে হবে সেমিফাইনাল। সেমিফাইনালে দুটি ম্যাচে বিজয়ী দল খেলবে ফাইনালে। আর ফাইনালে জয়ী দল হবে রাশিয়ায় চলতি আসরে চ্যাম্পিয়ন।

রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা চারটি দল হলো- ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এর মধ্যে আগে একবার করে শিরোপা জিতেছে ফ্রান্স ও ইংল্যান্ড।

এই চারটি দলের মধ্যে আগামী ১১ জুলাই বুধবার ফ্রান্স মুখোমুখি হবে বেলজিয়ামের। পরদিন ১২ জুলাই ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে।

সেমিফাইনালের সূচিঃ

ফ্রান্স-বেলজিয়াম রাত ১২টা সেন্ট পিটার্সবার্গ

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া রাত ১২টা মস্কো

জেড