একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) কম ইনিংস খেলে ২০তম সেঞ্চুরি করার দিক থেকে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির রেকর্ড ভেঙ্গে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা।
ক্যারিয়ারে ১১১তম ম্যাচে ১০৮তম ইনিংসে ২০তম সেঞ্চুরি করেছেন আমলা।
এর আগে নিজের ১৪১তম ম্যাচে ১৩৩তম ইনিংস খেলে ২০টি সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ড গড়েছিলেন কোহলি।
মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪১১ রানের পাহাড় গড়ে প্রোটিয়াসরা। ২০তম সেঞ্চুরি তুলে ক্যারিয়ার সেরা ১৫৯ রান করেন আমলা।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান ওয়ানডে অধিনায়ক এবি ডি ডিভিলিয়ার্স। ১৮২তম ম্যাচের ১৭৫তম ইনিংসে ২০তম সেঞ্চুরির স্বাদ পান তিনি।
জেডআই





