ক্রীড়া লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দীর্ঘদিন বিমান ভট্টাচার্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমানের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চাকরি ছেড়ে পরে সাংবাদিকতা বেছে নেন। বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে কাজ করেছেন তিনি।
ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন বিমান।
এনএইচ