বিয়ের ঠিক আগ মুহুর্তে বাগদত্তা ছেড়ে চলে যাওয়ার কারনে গেছেন আত্মহত্যা করেলেন রাগবি খেলোয়াড় অ্যান্টনি হুঘেস। বিয়ে ভাঙার চার দিন পর তিনি আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে বান্ধবীক চারলটে থমসনকে লেখা শেষ বার্তায় লেখেন, ‘এসব কিছুর জন্য আমি দুঃখিত’। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি মেইল’ জানিয়েছে, চার বছর ধরে প্রেম চলছিল ৩০ বছর বয়সী রাগবি খেলোয়ার অ্যান্টনি হুঘেসের সঙ্গে চারলটে থমসনের। বাগদান পর্বও সেরে ফেলেছিলেন তারা। কিন্তু অ্যান্টনির মধ্যে ডিপ্রেশন ক্রমশ বাড়তে থাকায় সম্পর্কে চিড় ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিয়ে ভেঙে দেন চারলটে। এর ঠিক চার দিনের মাথায় আত্মহত্যা করেন এই তরুণ রাগবি খেলোয়ার।
গ্রেটার ম্যানচেস্টারের উইগানের বাসভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে তার মা।এর আগেও তিনি আরো দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে।
ইআর





