চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে কম জল ঘোলা করেনি ভারত। আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে বিরোধের কারণে নির্ধারিত সময়ে দল ঘোষণা থেকে বিরত থাকে দলটি।

অবশেষে রোববার দিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা শেষে জানানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার সিদ্ধান্ত। আর আজ কোহলিকে অধিনায়ক করে দলও ঘোষণা করলো ভারত ক্রিকেট বোর্ড।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, মানিশ পাণ্ডে, রবিন্দ্র জাদেজা, রবি চন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

এমএনজে