তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে ১৪৮ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়দের ইনিংস।

শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একটা সময় মনে হয়েছিল শতরানের কোটাও বুঝি পার হতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ উইকেট জুটিতে রভম্যান পাওয়েল ও আকিল হোসেন ২৮ রানের জুটি গড়ে দলকে এই রান গড়ে দেন।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও অল্পে রানে গুটিয়ে গেল সফরকারী দল। ৪৩.৪ ওভার ব্যাট করে ১৪৮ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলাদেশের পক্ষে মিরাজ ২৫ রানের খরচায় শিকার করেন ৪টি উইকেট, যা তার ক্যারিয়ার-সেরা বোলিং। এছাড়া সাকিব ও মুস্তাফিজ ২টি করে উইকেট শিকার করেন। হাসান মাহমুদ পেয়েছেন ১টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

টস: ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৮/১০ (৪৩.৪ ওভার)
পাওয়েল ৪১, অটলি ২৪, বোনার ২০
মিরাজ ৯.৪-০২৫-৪, মুস্তাফিজ ৭.৫-৩-১৫-২, সাকিব ১০-০-৩০-২, হাসান ৯-০-৫৪-১, রুবেল ৭.১-০-২৩-০

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৯ রান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, এনক্রুমাহ বনার, আকিল হোসেন, আলজারি জোসেফ ও কিওর্ন অটলি।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে এসেছে একটি পরিবর্তন। চেমার হোল্ডারের বদলে একাদশে সুযোগ পেয়েছেন কিওর্ন অটলি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

এমবি