একে তো ঘরের মাঠে খেলছে, দ্বিতীয়ত লক্ষ্যটা খুব একটা বড় নয়। তাই সহজেই এই রান চেজ করার কথা তাদের। কিন্তু এই মাঝারি সংগ্রহ টপকাতে বেশ বেগ পেতে হচ্ছে স্বাগিতকদের।
নিউজিল্যান্ডের ইনিংস শেষেই ব্রেন্ডন ম্যাককালাম বলে দিয়েছিলেন, এই উইকেটে ২৪১ রান যথেষ্ট। সাবেক অধিনায়কের কথাকেই যেন সত্যি প্রমাণ করতে মরিয়া নিউজিল্যান্ডের বোলাররা। এক শ রানের আগেই ইংলিশদের চার উইকেট তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের সহজ সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড।
অবশ্য আজ ভোরে বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর খেলা শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়াম সন। কিন্তু টস জিতে আগে চাপমুক্ত ব্যাট করার ফায়দা তুলতে পারেননি কিউই ব্যাটসম্যানরা।
ইনিংসের শুরুতেই পরপর দুইবার কিউই ব্যাটসম্যানদের এলবির ফাঁদে ফেলতে জোরালো দাবি তোলেন ইংলিশ বোলাররা। দুইবারই রিভিউ নিয়ে বেঁচে যায় নিউজিল্যান্ড। কিন্তু সপ্তম ওভারে আর রক্ষা হলো না। দলকে চাপে ফেলে ১৯ রানে সাজঘরে ফিরেন ওপেনার গাপটিল। বরাবরের মতো শিরোপা ছোঁয়ার মঞ্চেও ব্যর্থতার ছায়া হয়ে থাকলেন নিউজিল্যান্ড কিউই এই ওপেনার।
শুরুতেই বিপদে পড়া নিউজিল্যান্ডের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রতিটি ম্যাচেই দলকে টেনে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন আসরজুড়ে। বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বও করেছেন। সঙ্গে দলের বাকিদের সহায়তা। কিন্তু আসরজুড়ে আলো ছড়ানো অধিনায়ক শিরোপা মঞ্চে পারলেন না দায়িত্ব নিতে। ২৩তম ওভারে এলবির ফাঁদে ফেলে কিউই অধিনায়ককে বিদায় করেন প্লাঙ্ককিট। ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান।
ইংল্যান্ডের বড় ভরসা হয়ে উইকেটে আছেন বেন স্টোকস ও জস বাটলার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের রান ৪৩.২ ওভার শেষে ৪ উইকেটে ১৮৩ রান।
এএস





