বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। 

শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছে রাজশাহী। 

আসরের শুরুর দুই ম্যাচে জয় পেলেও পরের পাঁচ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। 

প্লে-অফে উঠতে না পারা রাজশাহী নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না। 

অন্যদিকে সাত ম্যাচের ছয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রাম। 

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে পাঁচটায় বরিশালের মুখোমুখি হবে ঢাকা। চলতি আসরটা মোটেও ভালো যায়নি তামিম ইকবালের বরিশালের। 

সাত ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বরিশাল। মুশফিকুর রহিমের ঢাকা এরইমধ্যে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে।

এমআর