ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ ২য় বারের মতো শিরোপা জয় করেছে বলিউড বাদশাহ শাহরুখের কলকাতা। রবিবার বেঙ্গালুরুতে সপ্তম আইপিএলের ফাইনালে আরেক বলিউড অভিনেত্রী ও গ্লামার গার্ল প্রীতি জিনতার পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়েছে তারা। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতা ১৯.৩ ওভারে জয় নিশ্চিত করে। ৩ বলে হাতে থাকতেই জয় পেয়েছে নাইট রাইডার্সরা। পিযুষ চাওলা গুরুত্বপূর্ণ সময়ে ৫ বলে ১৩ রান করেছেন।
সাকিব আল হাসান ৭ বলে ১২ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার ইনিংসে ২টি চার রয়েছে। বেইলি সাকিবকে রান আউট করেছেন। কলকাতার মনিশ পান্ডে ৫০ বলে ৯৪ রান করেছিলেন। কিন্তু ৭টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। পাঞ্জাবের করনবীর সিং দারুণ বোলিং করেছেন (৪/৫৪)। পাশাপাশি পাঞ্জাবের অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া এদিকে কলকাতার ইউসুফ পাঠান ৩৬ ও ২৩ রান করেছেন গৌতম গম্ভীর।
এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কলকাতা। ব্যাট করতে নেমে পাঞ্জাব হ্রদ্ধিমান সাহার অপরাজিত (৫৫ বলে ১১৫) সেঞ্চুরি ও মনন ভোহরার (৫২ বলে ৬৭ রান) হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের অলরাউন্ডার ও কলকাতার বাজির ঘোড়া সাকিব আল হাসান ৪ ওভার বল করে ২৬ রান দিয়েছেন কিন্তু উইকেটশূন্য থেকেছেন। তবে লেগ স্পিনার পিযুষ চাওলা ৪৪ রানে ২টি উইকেট পেয়েছেন। উমেশ যাদব ও সুনীল নারিন ১টি করে উইকেট নিয়েছেন।
পাঞ্জাবের উইকেটরক্ষক সাহা তার শতরানে ১০টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন। তার ঝড়ো ব্যাটিংয়েই পাঞ্জাব বড় স্কোর গড়তে পারে। ভোহরাও দারুণ ব্যাটিং করেছেন। তার ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছক্কা।
ম্যাচ শেষে সাকিব তাৎক্ষণিকভাবে বলেন, এই অর্জন সবার এক হয়ে খেলার কারণেই।
আইপিএলের সপ্তম আসরের ফাইনালে ব্যাঙ্গালুরুর চেন্বাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব।
[b]ঢাকা, ০২ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
খেলা
শাহরুখের কাছে হারলো প্রীতি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ ২য় বারের মতো শিরোপা জয় করেছে বলিউড বাদশাহ শাহরুখের কলকাতা। রবিবার বেঙ্গালুরুতে সপ্তম আইপিএলের ফাইনালে আরেক বলিউড অভিনেত্রী ও গ্লামার গার্ল প্রীতি জিনতার পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়েছে তারা। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতা ১৯.৩ ওভারে জয়





