প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটিতে অনবদ্য ছিল হারিস সোহেলের ব্যাট। ৫৯ বলে খেলেছেন ৮৯ রানের ঝকঝকে ইনিংস। তার ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে তিনশো উর্ধ্ব সংগ্রহ পায় পাকিস্তান। ম্যাচ শেষে সরফরাজ আহমেদ প্রশংসাও করলেন সোহেলকে।

পাকিস্তান অধিনায়ক বলেন, ‘পুরোটাই ছিল দলগত পারফরম্যান্স। আমি মনে আমাদের দলগত চিন্তা তাকে অনুমতি দেয়নি আগের ম্যাচগুলো খেলতে। কিন্তু সে (হারিস) সুযোগ পেয়েই ভাল করেছে। মাঝেমধ্যে সুযোগ দেওয়া ভাল কিছু নিয়ে আসে। আজ (রবিবার) হারিস যেভাবে ব্যাট করেছে, মনে হচ্ছিল সে রানের জন্য ক্ষুধার্ত। সে ছিল ভিন্ন। সে বাটলারের মতো ব্যাট করেছে।’

পরবর্তী ম্যাচগুলো ফিল্ডিংয়ে জোর দেওয়ার কথাই জানালেন সরফরাজ, ‘ফিল্ডিংয়ে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা অনেক ক্যাচ ছেড়েছি।’ শেষ চারে যেতে হলে বাকি তিন ম্যাচে জিততে হবে পাকিস্তানকে। আপাতত সেই দিকে চোখ পাকিস্তান অধিনায়কের, ‘বাকি তিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সরফরাজ প্রোটিয়াদের বিপক্ষে জয় এনে দেওয়ার জন্য প্রশংসা করেছেন বোলারদের, ‘দ্রুত উইকেট নেওয়ার জন্য আমিরকে ক্রেডিট দিতে হবে। মিডল ওভারে শাদাব উইকেট নিয়েছে। এবং ডেথ ওভারে ওহাব উইকেট পেয়েছে। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

এবিসিদ্দিক