জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
দুই ম্যাচের এই শেষ খেলায় জিতলেই টানা তিনটি সিরিজে হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে জয় পায় টাইগাররা।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে। এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানের জয় পায় বাংলাদেশ।
এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে তিন সংস্করণের সিরিজে হারানোর সুযোগ পেয়েও তা হাতছাড়া করে বাংলাদেশ।
সেবার ক্যারিবীয়দের টেস্টে হোয়াইটওয়াশ করার পরও ওয়ানডে সিরিজে হারায় টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে যায় ক্যারিবিয়ানরা।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কুমুনুকাম্বে, ব্রেুন্ডন টেলর, ক্রেগ আর্ভিন, ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুটুমবোজি, কার্ল মুম্বা, ক্রিস পোফু, চার্লটন শুমা।
এমবি





