সোমবার (১৫ আগস্ট) তুরস্কের কোনিয়ায় আসিফ রেজা ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশ নিয়েছিলেন।
তিনি ২৪.৬১ সেকেন্ড সময় নিয়ে হিটে বিদায় নিয়েছেন। আসিফ রেজা এই ইভেন্টে অংশ নিয়েছিলেন বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও। সেখানে তিনি হিটে বাদ পড়েছিলেন ২৪.৬৭ সেকেন্ডে সাঁতরিয়ে।
সোমবার শ্যুটিংয়ের স্কিট ইভেন্টে বাংলাদেশের দুই শ্যুটার নুরউদ্দিন ও সাব্বির হাসান ৩০ ও ৩২তম হয়েছেন। নুরউদ্দিন ১০৭ স্কোর নিয়ে ৩০ এবং সাব্বির হাসান ১০৫ পয়েন্ট নিয়ে ৩২তম হন।
রাতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ভারোত্তোলক সোহায়বা রহমান রাফা।
এইচএন





