মাশরাফি বিন মুর্তজা বলেছেন,নির্বাচন আমার কাছে সুযোগ।মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন আমার এলাকার জন্য কিছু কাজ করার। আর সেটিই কাজে লাগাতে চাই।

আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব বলেন।

একাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে নির্বাচনের অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।

আগামী ৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। নির্বাচনের কারণে এই সিরিজে মাশরাফির খেলা নিয়ে ছিল শঙ্কা। যদিও সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। আগামী ৬ তারিখ ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের খেলার বিষয়টিও নিশ্চিত করেন টাইগার অধিনায়ক।

শুরুতেই ৩৫ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, খেলার চলাকালীন সময় নির্বাচন নিয়ে কোনো কথা না হোক তাই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন।

তিনি বলেন, খেলার সময় এনিয়ে নিয়ে প্রশ্ন না হোক তাই যেটা করার এখনি করে ফেলা হোক।

নির্বাচনের অংশ করার কারণে খেলা থেকে ফোকাস দূরে যাওয়ার বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হলেই নির্বাচন নিয়ে ভাববেন। ডান-হাতি এই পেসার বলেন, ১৪ তারিখ পর্যন্ত সমস্ত মনোযোগ খেলায় দিব।

এম বিল্লাহ