পাকিস্তানের বিরুদ্ধে বিজয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি এবং সমৃদ্ধি কামনা করেছে দলটি।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রোববার এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল বিজয় লাভ করায় আমি বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য দেশবাসী গর্বিত ও আনন্দিত। আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে। আমি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি।
এআর





