টানা ৬ বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতেই তার অধিনায়ক ক্যারিয়ারের ইতি ঘটছে।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে দুদলের লড়াই। এর আগে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খোদ তিনি নিজেই এ বার্তা দেন।
এসময় মাশরাফি জানান, খেলোয়াড় হিসেবেই তিনি চ্যালেঞ্জ নিতে চান। ক্রিকেটার অথবা বোর্ডের প্রতি কোন অভিমান নেই বলেও জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের সফল এই অধিনায়ক।
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, বাংলাদেশ দলের সকল সিনিয়র খেলোয়ারদেরই অধিনায়কত্ব করার যোগ্যতা রয়েছে। এসময় দলের কঠিন সময়গুলোর স্মৃতিচারণ করে মাশরাফি বলেন, ক্রিকেট আমার রক্তের ভেতরে রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের যে কোন বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন মাশরাফি বিন মুর্তজা ।
এএস





