পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচকের পদ গ্রহণ করতে সম্মত হয়েছেন লতিফ। ২০১৪ সালের ১ এপ্রিল থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।’
এ মাসের প্রথম দিকে নাজাম শেঠি পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আরেক সাবেক অধিনায়ক আমির সোহেলকে সরিয়ে দিলে প্রধান নির্বাচকের পদটি শূন্য হয়।
গত ১০ ফেব্রুয়ারি বরখাস্ত হওয়া পিসিবি প্রধান জাকা আশরাফ সোহেলকে প্রধান নির্বাচক ও গেম ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
পিসিবি জানিয়েছে, দুর্নীতি বিরোধী বিষয়ে প্রশিক্ষণ এবং লেকচার দেবেন লতিফ।
এমন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজে দারুণ উত্তেজিত বলে জানান লতিফ। বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসি ২০১৫ বিশ্ব কাপকে সামনে রেখে শক্তিশালী একটি দল গঠনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’
১৯৯৪ সালে সতীর্থ খেলোয়াড়দের বিপক্ষে দুর্নীতির অভিযোগ এনে বিখ্যাত বনে যাওয়া লতিফ বলেন ‘দুর্নীতি বিরোধী বিষয়ে পিসিবিকে আমার পক্ষে যতটা সম্ভব সহায়তা দেবো।’
তার কঠোর অবস্থানের কারণেই সে সময় পাকিস্তান সরকার ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়। যার ফলে সাবেক অধিনায়ক সেলিম মালিককে আজীবনের জন্য নিষিদ্ধ এবং ওয়াসিম আকরাম. ওয়াকার ইউনিস, মুশতাক আহমেদ, ইনজামাম-উল-হক ও সাঈদ আনোয়ারকে জরিমানা করা হয়।
একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের হয়ে ৩৭ টেস্ট ও ১৬৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন লতিফ।
খেলা
পাকিস্তানের প্রধান নির্বাচক রশিদ লতিফ
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচকের পদ





