টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে মাঠে নামেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ও আহমেদ শেহজাদ।
১০ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭৫ রান। আহমেদ শেহজাদ ৫৩ এবং শোয়েব মালিক ১ রানে ব্যাট করছেন। কামরান আকমল ফিরে গেছেন ৯ রান করে। আব্দুর রাজ্জাকের বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে।
মুহাম্মদ হাফিজ ৮ রানে আব্দুর রাজ্জাকের বলে স্ট্যাম্প আউট হয়ে যান এবং ওমর আকমল আউট হয়েছেন শুন্য রানে। মাহমুদুল্লাহ বলে ক্যাচ নিয়েছেন তামিম ইকবাল।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দলের অধিনায়ক মোহাম্মাদ হাফিজ।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে এর আগে ছয় বারের দেখায় বাংলাদেশের কোনো জয় নেই। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আজমল-হাফিজ-গুলদের বোলিংয়ের সামনে সাকিবের দুর্দান্ত ইনিংস কিছুটা আশা জাগানো এবং অনুপ্রেরণা হতে পারে।
বাংলাদেশ  একাদশে আজ একটি পরিবর্তন এসেছে। সোহাগ গাজীর বদলে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক।
অপরদিকে পাকিস্তান দলেও একটি পরিবর্তন এসেছে। বিলওয়াল ভাট্টির বদলে সোহেল তানভির সেরা একাদশে সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ স্কোয়ার্ড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহুমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আবদুর রাজ্জাক ও আল আমিন হোসেন।
পাকিস্তান স্কোয়ার্ড : মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কামরান আকমল,  উমর আকমল, শোয়েব মালিক, শোয়েব মকসুদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]