ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসির দুর্দান্ত গোলে দুর্বল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম জয় (২-১) তুলে নিয়েছে আর্জেন্টিনা।
প্রথমার্ধে বসনিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুরন্ত বেশ কিছু ড্রিবলিংয়ের একটিতে গোলের দেখা পান মেসি। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে তার দল। অবশ্য ম্যাচ শেষের আগে দলের পক্ষে একমাত্র গোলটি করেন ইভিসেভিচ। অভিষেক ম্যাচে দলটির পক্ষে কোনো খেলোয়াড়ের প্রথম গোলের রেকর্ডও এটি।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





