গত মৌসুমে ডার্বি ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে আগের হারের প্রতিশোধ নিয়েছে তারা। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকোকে ৩-০ গোরে হারিয়েছে রিয়াল।
বুধবার রাতে স্টেডিও বার্নব্যুতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে স্বাগত জানায় রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে পেপে, রদ্রিগেজ ও ডি মারিয়ার গোলে ভিন্নস্বাদের আতিথেয়তা করিয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
লা লিগায় এই সপ্তাহেই রিয়াল সোসিয়াদে হারিয়ে বার্সেলোনা থেকে তিন পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সেদিন ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ফলে মানুষিকভাবে এগিয়ে ছিল অ্যাটলেটিকো। কিন্তু ঘুরে দাঁড়ানো রিয়ালের কাছে ব্যর্থতার পরিচয় দিয়েছে কোচ ডিয়াগো সিমোনের শিষ্যরা।
খেলার ১৭ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। স্বাগতিক দর্শকদের জন্য এই খুশির বার্তাটি এনে দিয়েছেন ডিফেন্ডার পেপে। ৫৭ মিনিটে জেসি রদ্রিগেজ লিডকে ডাবলে নিয়ে যান। ৭৩ মিনিটে ডি মারিয়া আরো একটি গোল করলেও কোনো গোল শোধ করতে পারেনি সফরকারী অ্যাটলেটিকো।
খেলা
ডার্বি ম্যাচে জিতে ফাইনালে এক পা রিয়ালের
গত মৌসুমে ডার্বি ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে আগের হারের প্রতিশোধ নিয়েছে তারা। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকোকে ৩-০





