শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে ঢাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আর টস-ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে।
এবার টস জিতে শ্রীলঙ্কা নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হচ্ছে মাহমুদউল্লাহদের।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশের প্রথম একাদশে ফিরেছেন সাব্বির রহমান।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবদুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, রোশান সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ধনুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমল।
জেড





