দ্রুত রান তুলছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৪৮ বলে ৫২ রান করেছেন তিনি। সাথে থাকা ইমরুল অবশ্য ধীর-স্থির। তার সংগ্রহ ১৭ রান।
বাংলাদেশের সংগ্রহ ১৫ওভারে ৭২ রান।
রানের খাতা খুললেন তামিম
টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দুইবার প্রান্ত বদল করে রানের খাতা খুলেছেন ড্যাশিং ওপেনার তামিম।
আজ প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক হিসেবে নতুন চ্যালেঞ্জ তার সামনে। সাকিব আল হাসান চোট পাওয়ার কারণেই দলের দায়িত্ব পড়েছে নিয়মিত সহ-অধিনায়কের কাঁধে।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ঘরোয়া ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রয়েছে বড় চমক। দলে আছেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। দীর্ঘ বিরতির পর জায়গা হয়েছে মোসাদ্দেক হোসেনের। এছাড়া টেস্ট অভিষেক হতে যাচ্ছে সানজামুল ইসলামের। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ রাজ্জাকের।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।





