১১ আগস্ট (বুধবার) মধ্যরাতে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে চলে গেছেন সাকিব। রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় যিনি সশরীরে বিমানবন্দরে উপস্থিত থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পাদনে সাহায্য করেন, সেই ওয়াসিম খান আজ সকালে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন- সাকিব গতকাল মধ্যরাতে ১টার ফ্লাইটে চলে গেছেন।

উল্লেখ্য, ৯ আগস্ট অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ২ সপ্তাহের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা।

এদিকে আগামী ২৪ আগস্ট আসবে নিউজিল্যান্ড। ঠিক সেদিন থেকেই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা।

ধারণা করা হচ্ছে, ২৪ আগস্ট বা তার আগের দিন দেশে ফিরবেন সাকিব।

এইচএন