গত পাঁচ টেস্টে একটাও সেঞ্চুরি করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। এবার দেশের মাটিতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
টাইগার অধিনায়ক মুমিনুল হক বলেছেন, এই সিরিজেই টেস্ট সেঞ্চুরির খরা ঘুচতে যাচ্ছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে কেউ না কেউ সেঞ্চুরি করবেই।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, “এতগুলো ইনিংসে একটা সেঞ্চুরি না থাকা মানে আপনি নিচের দিকেই আছেন। আমার কাছে মনে হয় দেখুন খেলোয়াড়দের কখনো কখনো বাজে সময় যায়। দল হিসেবে আমরা হয়তো সেই খারাপ সময়টা পার করছি। আমরা এটা কাটিয়ে ওঠার কাজ করছি। খুব শিগগির, কথা দিচ্ছি, কথাই দিয়ে দিলাম আপনাদের।”
এই সময়ের মধ্যে দেশের মাটিতে আফগানিস্তানোর মতো দলের কাছে নাকানি চুবানি খেয়েছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হেরেছে ভারত ও পাকিস্তানের কাছে।
আত্মবিশ্বাসী নিয়ে মুমিনুল হক বলেন, “আমার কথা বলছি না, পুরো দলের কথাই বলছি। সংবাদ সম্মেলনে নিজের কথা বলি না, দলের কথাই বলি। আমাদের দলের কেউ ১০০, ২২০ কিংবা ৩০০ রানও করতে পারে। কথা দিলাম কেউ না কেউ এবার বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ।”
এমবি





