ইংল্যান্ড বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে ভারত। ৬৪ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে তারা।
আজ (২২ জুন) নিজেদের পঞ্চম ম্যাচে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ওপেনার রোহিত শর্মার উইকেট হারায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১০ বলে ১ রান করেন স্পিনার মুজিব-উর রহমানের বলে আউট হন রোহিত শর্মা।
এরপর রানের চাকা ঘুরানো কেএল রাহুলকে ফিরিয়ে দেন মোহাম্মদ নবী। নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই নবী ফেরান রাহুলকে। ৫৩ বলে ৩০ রান করা রাহুল হজরতুল্লাহ জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৮ ওভারে ৭৫ রান। ৩৬ রানে কোহলি ও ৫ রানে বিজয় শঙ্কর অপরাজিত আছেন।
এরআগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এখন পর্যন্ত আসরের কোন ম্যাচে জয়ের দেখা পায়নি আফগানিস্তান। অন্যদিকে, চলতি বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতে সেমির পথে রয়েছে বিরাট কোহলির দল ভারত।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদ্বিপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান একাদশ: ইকরাম আলী খান (উইকটেরক্ষক) হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদী, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব (অধি.), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, দৌলত জাদরান, মুজিব-উর রহমান, আফতাব আহমেদ।
এমবি





