ব্যর্থতায় তার দলে থাকা নিয়ে শুরু হয়ে ছিলো সমালোচনা। এই সমালোচনাকে আমলে নিয়ে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন তামিম ইকবাল।

ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন তামিম ইকবাল। আগস্টের শুরু থেকে বিশ্রাম চেয়েছেন এ ওপেনার।

তাঁর আবেদন বিসিবি অনুমোদন করেছে বলে মনে করছে ক্রিকইনফো। তেমন হলে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং তারপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তামিম।

তেমন কিছু হলে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং তারপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তামিম। চোট ছাড়া এই প্রথমবারের মতো বিশ্রামের কারণে তাঁকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।

বিসিবিকে পাঠানো চিঠিতে তামিম ক্রিকেট থেকে ‘মানসিক বিরতি’ চেয়েছেন। বিসিবি ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ ব্যাপারে বলেন, ‘তামিমের কাছ থেকে এ ব্যাপারে (ঘরের মাঠে সিরিজ থেকে বিশ্রাম) আমরা একটি চিঠি পেয়েছি। ঈদের ছুটির পর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

আগামী সেপ্টেম্বরে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। সঙ্গে আসছে আফগানিস্তানও।

তবে আগে আসছে আফগানিস্তান। আগামী ৩০ আগস্ট ঢাকায় পৌঁছার কথা টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশটির। আগামী ৫-৯ সেপ্টেম্বর বাংদেশেরে বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। ম্যাচটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আর ৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে ক্রিকেট দলের ঢাকায় পৌঁছার কথা। পরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

অবশ্য টি-টোয়েন্টি সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু সেই সিরিজের দিন-তারিখ এখনো ঠিক হয়নি।

এএস