বার্সেলোনায় অভিষেক মৌসুমের মতই আগামী মৌসুমেও ট্রেবল শিরোপা জয়ের লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ নেয়ার জন্য সর্তীথ বার্সা খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন উরুগুয়ের সুপার স্টার লুইস সুয়ারেজ।
ইতালীয় ফুটবলারকে কামড়ে দিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করার পর সুয়ারেজের গোলেই জুভেন্টাসের বিপক্ষে জয় নিয়ে উয়েফা শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি। এছাড়া কোপা দেল রে ও লা লীগা শিরোপা জয়েও বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুয়ারেজ। আসন্ন মেসৈুমেও ক্লাবটি ট্রেবল শিরোপা জয় করতে না পারার কোন কারণ খুাঁজে পাচ্ছেন না তিনি।
বার্সা টিভিকে দেয়া সাক্ষাৎকারে উরুগুয়ে তারকা বলেন, ‘আমি যখন এখানে এসে অনুশীলন শুরু করি তখন ছিল খুবই কঠিন একটি সময়। সময়ের সংক্ষিপ্ততা, নতুন ক্লাব, নতুন শহর, সবকিছুই ছিল কিছুটা কঠিন। কিন্তু এখানে আমার সেশনটি নিয়ে আমি গর্বিত। আমি যেভাবে দলে প্রবেশ করেছি এবং খেলা চালিয়ে সফলতা অর্জনে আমার অভিলাস বাস্তবায়ন করেছি তাতে আমি তৃপ্ত। আমি আমার নতুন লক্ষ্য অর্জনে সব সময় সচেষ্ট থাকব।’
সুয়ারেজ বলেন, ‘বার্সা হচ্ছে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ দল। যে কারণে প্রতিটি ম্যাচেই জয়লাভের বাধ্যকতা আপনার থাকবেই। একটি প্রতিযোগিতা দিয়েই আমরা সন্তুষ্ট থাকতে চাই না। আমাদের সামর্থ্যের সেরাটুকুই উজাড় করে দিতে হবে জয়ের চেষ্টা করতে হবে প্রতিটি খেলায়।’
লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে সুয়ারেজকে যুক্ত করে দুর্দান্ত একটি আক্রমণভাগ গড়ে তুলেছেন বার্সা কোচ লুইস এনরিখে। ক্লাবের হয়ে সবকটি টুর্নামেন্ট মিলে এই ত্রিমুর্তি আদায় করেছে ১২২টি গোল।
সুয়ারেজ বলেন, ‘আমার মনে হয় আক্রমণভাগে আমরা খুবই সামর্থ্যবান। আক্রমণভাগের যে কোন পজিশনে সিদ্ধহস্ত আমাদের দলের খেলোয়াড়রা। এটি সব সময় ভাল এবং ক্লাবকে সফলতা এনে দেয়।'
জেডআই





