নতুন বছর তথা দশকের দুই সপ্তাহ পেরুনোর আগেই প্রথম শিরোপা জিতে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা দলটি ঘরে তুলেছেন স্প্যানিশ সুপার কাপের ট্রফি।
রোববার রাতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ৪-১ গোলে শিরোপা জিতেছে রিয়াল।
এটি রিয়াল মাদ্রিদের ১১তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা। এই শিরোপা সর্বোচ্চ ১৩ বার জিতেছে বার্সেলোনা।
পেনাল্টি শুটআউটে শুরুতেই ধাক্কায় খায় দিয়েগো সিমিওনের দল। সাউল নিগেসের প্রথম শটটি গোলবারে লেগে ফিরে আসলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী দলটি।
তাদের দ্বিতীয় শটটিও ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক কোর্তয়া। রিয়াল মাদ্রিদের পক্ষে কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও রামোস প্রত্যেকেই গোল করায় চতুর্থ শটের প্রয়োজন পড়েনি অ্যাতলেটিকো। দলটির পক্ষে তৃতীয় শটে অবশ্য লক্ষ্যভেদ করেছিলেন কিরান ট্রিপিয়ার।
এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। পরে অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য থাকে শুরু থেকেই রক্ষণাত্মক খেলা জিদান ও সিমিওনের শিষ্যরা। ভাগ্য পরীক্ষায় অবশ্য কোনো পাত্তাই পেল না অ্যাতলেটিকো মাদ্রিদ।
দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন জিদান। তার অধীনে ১০ম শিরোপার স্বাদ পেল ইউরোপের সফলতম দলটি।
এএস





