কোচ হিসেবে অভিষেকটা ভালোই হলো মনে হচ্ছে হোর্হে সাম্পাওলির। আর্জেন্টিনার কোচ হিসেবে প্রথম ম্যাচটাই তার ব্রাজিলের বিপক্ষে। তবে, মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটি তাকে স্বস্তিই উপহার দিতে যাচ্ছে, সন্দেহ নেই।

কারণ, ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে রয়েছে তার শিষ্যারা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৪৫ মিনিটে) গোলটি করেছেন গ্যাব্রিয়েল মার্কাদো।

এমএনজে