মাত্র ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমেও জয়ের জন্য কান্নাকাটি করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অবশ্য জয় বঞ্চিত হয়নি তারা। জিতেছে মাত্র তিন উইকেটে। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় তুলে নেয় তারা।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ৩২ রানে হেরেছিল সফরকারীরা।
এদিন টসে জয়ী পাওয়া অস্ট্রেলিয়া ৪১.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রান সংগ্রহ করতে পারে। শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়লেও মিডল অর্ডার ব্যাটসম্যান মিশলে মার্শ দলের হাল ধরেন। শেষ উইকেটে মাঠ থেকে বিদায় নেয়ার আগে ৬৭ রান করেন। এছাড়া জর্জ বেইলির ২৫ রানই উল্লেখযোগ্য।
দক্ষিণ আফ্রিকার বোলার মরকেল ৫ উইকেট পান। এছাড়া তিনটি উইকেট পান ডেইল স্টেইন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও ব্যাটিং বিপর্যয় পড়ে। তবে রুশো ও ডি ভিলিয়ার্স দরের হাল ধরেন। রুশো ৩০ রান করে আউট হন আর ভিলিয়ার্স ৪৮ রান করেন। শেষের দিকে ডেভিড মিলার রানের চাকা সচল রাখেন। তার হার না মানা ২২ রানের ইনিংসে ২৭.৪ ওভারে দলের জয় নিশ্চিত হয়। অসি বোলার হ্যাজলেউড পাঁচটি উইকেট নেন।
জেডআই





