মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস ভলিবল টুনামেন্ট ২০২১ আয়োজন করেছে ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন ড্রিমস স্পোর্টস ক্লাব।
এ বছর ৭টি দলের অংশগ্রহণের মাধ্যমে খেলা চলমান।
বুধবার (১৭ মার্চ) দুপুর ২.৩০ মিনিটে রাজধানীর দক্ষিণ বনশ্রী, কাজীবাড়ী ড্রিমস স্পোর্টস ক্লাবের নিজস্ব মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
দলগুলো হলো- ১) মহাখালী একাদশ, ২) সুপ্রভাত বাংলাদেশ, ৩) প্রভাতী শিশির, ৪) যাত্রাবাড়ী ওয়াবদা কলোনী ভলিবল সংঘ, ৫) এ্যাথলেটিকো শাহাবাগ, ৬) আফতাবনগর ভলিবল সংঘ, ৭) স্বাগতিক ড্রিমস স্পোর্টস ক্লাব।
গ্রুপ পর্ব ও সেমিফাইনাল খেলার মধ্য দিয়ে সুপ্রভাত বাংলাদেশ ও এ্যাথলেটিকো শাহাবাগ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোহাম্মদ হানিফ, সভাপতি দক্ষিণ বনশ্রী মালিক কল্যাণ সমিতি।
ফাইনাল খেলায় এশিয়ার ভলিবল লিজেন্ট হরশীৎ বিশ্বাস সহ জাতীয়দলের সুনামধন্য দেশসেরা ভলিবল খেলোয়ারগন উভয়দলে অংশগ্রহন করবেন।
এমবি





