শক্তি-সামর্থ্যে এগিয়ে ছিল সুইডেন। খেললেও সেরকমই। গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখে জয় নিয়ে মাঠ ছাড়লেন সুইডিশরা। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে শুভসূচনা করলেন তারা।
সোমবার নিঝনি নভগোরদ স্টেডিয়ামে মুখোমুখি হয় সুইডেন-দক্ষিণ কোরিয়া। উভয় দলেরই এটি প্রথম ম্যাচ।
সবদিক দিয়ে এগিয়ে থেকে মাঠে নামে সুইডেন। শুরু থেকে এর প্রতিফলনও দেখা যায়। ঘনঘন আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরেন সুইডিশরা। তবে জাল খুঁজে নিতে পারেননি তারা।
খেলার স্রোতের বিপরীতে কাউন্টার অ্যাটাকে গিয়ে বেশ কয়েকবার ত্রাস ছড়িয়েছে কোরিয়ানরা। কিন্তু গোলের দেখা পাননি তারাও। ফলে গোলশূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধ।
এমআর





