ত্রিদেশীয় টি-২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। নির্ধারিত সময়ে টস করাও সম্ভব হয়নি।  

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বৃষ্টি ভেজা মাঠে টস জিতে ফিল্ডিং নেন সাকিব। এরপর ইনিংসে দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট এনে দেন তাইজুল ইসলাম। টি-২০ ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পান তিনি।  

সর্বশেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ে ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রান তুলেছে। মাসাকাদজা ২ রানে ব্যাট করছেন। তার সঙ্গে আছেন ক্রেগ আরভিন। ওপেনার ব্রেন্ডন টেইলর ৬ রান করে আউট হয়েছেন।  

হ্যামিলটন মাসাকাদজা ত্রিদেশীয় সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও জিম্বাবুয়ে দলের অন্যতম ভরসা তিনি। ওপেনিংয়ে ভালো খেললে তার দলের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। নেতৃত্ব দিয়েও নিজের শেষ সিরিজে দলকে এগিয়ে নেওয়ার কাজটা করতে হবে ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা মাসাকাদজাকে।

অন্যদিকে বাংলাদেশ দলের মূল ভরসা সাকিব আল হাসান। দারুণ বিশ্বকাপ কাটিয়েছেন তিনি। সাদা বলের ক্রিকেটে আবার সেই ফর্ম তুলে ধরার পালা। তামিম ইকবাল নেই প্রথম দুই ম্যাচের টি-২০ ত্রিদেশীয় সিরিজের ম্যাচে।

তাকে ছাড়াই তাই ভালো করার দায়িত্ব নিতে হবে সাকিবদের। সৌম্য-লিটনকেও ওপেনে রান করার দায়িত্ব নিতে হবে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, রায়ান বার্ল, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, নেভিল ম্যাডজিভা, টাইমসেন মারনুমা, ক্রিস এম্পোফু, টনি মানিয়োঙ্গা, টিনেওটেন্ডা মাতুমবোডজি, রিচমন্ড মাতুমবামি ও আইন্সলে এনডোভু।

এমবি