অপেক্ষার অবসান হল। মাঠে নেমেছে এশিয়ার দুই জায়ান্ট ভারত ও পাকিস্তান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি যুদ্ধ শুরু হয়েছে। টস হেরে ব্যাট করছে পাকিস্তান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৫৬ রান।প্রথম ওভারের চতুর্থ বলে নেহেরার শিকারে পরিণত হন মোহাম্মদ হাফিজ (৪)।
চতুর্থ ওভারের তৃতীয় বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হন শারজিল খান (৭)। বোলার ছিলেন বুমরাহষষ্ঠ ওভারের পঞ্চম বলে রান আউটে কাটা পড়েন খুররাম মঞ্জুর (১২)।
সপ্তম ওভারের শেষ বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শোয়েব মালিক। বোলার ছিলেন হার্দিক পাণ্ডে।অষ্টম ওভারের প্রথম বলেই ওমর আকমলকে আউট করেন যুবরাজ।
অষ্টম ওভারের শেষ বলে রান আউটের শিকার হন বুমবুম আফ্রিদি (২)।
দুই দল এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৬ ম্যাচে ভারতের জয় ৪টিতে। পাকিস্তানের মাত্র ১টিতে। ১টি ম্যাচ ফল নির্ধারণ হয়েছে বল আউটে। সে ম্যাচেও জয় পেয়েছিল ভারত।
সে হিসেবে ৬টির ৫টিতেই জয় ভারতের। ভারত-পাকিস্তানের সর্বশেষ টি-টোয়েন্টি যুদ্ধ হয়েছিল ঢাকার মিরপুরেই। অনুমিতভাবেই জয় পায় ভারত। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে নিজেদের সামনে দাঁড়াতে দেয়নি ভারত।
রবিন/আলম





