আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। যৌথভাবে আসরটির আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন ও ফ্রান্স। দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ।
ইউরো চ্যাম্পিয়ন স্পেনের তরুণ ও আক্রমণাত্মক দল নিয়ে আশাবাদী সমর্থকরা। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে নামবে ফ্রান্স।
তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ। সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে দলটিকে অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাও রয়েছে শিরোপা লড়াইয়ের সামনের সারিতে।
ব্রাজিলের সম্ভাবনা ধরা হয়েছে ১১ দশমিক ১ শতাংশ। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন ছন্দে দল গড়ে তুলছে সেলেসাওরা।
অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ধরা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। দলটি এখনো অনেকটাই নির্ভর করছে ২০২২ বিশ্বকাপজয়ী মূল স্কোয়াডের ওপর।
এছাড়া পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডসকেও সম্ভাব্য দাবিদার হিসেবে ধরা হচ্ছে।
পর্তুগাল — ৮.৩%
জার্মানি — ৬.৭%
নেদারল্যান্ডস — ৪.৮%
সব মিলিয়ে, বিশ্বকাপ শুরুর আগেই জমে উঠেছে শিরোপার হিসাব-নিকাশ। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ পর্যন্ত কে ট্রফি উঁচিয়ে ধরবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এস