টেস্টে সাকিবের নেতৃত্বে হোয়াটওয়াশের লজ্জা পেয়েছে টাইগার বাহিনী। তারা ২-০'তে হেরেছে সাকিব বাহিনী। এবার লড়াই ওয়ানডের। খেলবে মাশরাফির নেতৃত্বে। আজ (রোববার) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের বাহিনী। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

বাংলাদেশ একাদশ :

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

এসএম