রোববার মিরপুরস্থ শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে পঞ্চম টি-২০ বিশ্বকাপ ২০১৪। এ টুর্নামেন্টে স্পট লাইটে থাকা পাঁচ অলরাউন্ডারকে নিয়ে আমাদের এ আয়োজন।
[b]শহীদ আফ্রিদি- পাকিস্তান :[/b]
ক্রিকেট মাঠে নামলে সব সময়ই আফ্রিদির চারপাশে আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটে থাকেই। তার ধুম ধারাক্কা ব্যাটিং এবং লেগ স্পিন সংক্ষিপ্ত ভার্সনের এ ক্রিকেটে তাকে উত্তেজনাকর একজন খেলোয়াড়ে পরিণত করেছে।
তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে কিংবা বাজে বোলিং করে কখনো কখনো তিনি নিজেই কক্ষচ্যুত হয়ে যান। তার নিজের দিনে একাই কোন ম্যাচ জিতিয়ে আনতে পারেন সাবেক অধিনায়ক আফ্রিদি। এশিয়া কাপের ভেল্কি তিনি টি-২০তেও দেখাবেন এমনটাই আশা করছে পাকিস্তান দল।
বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে ৫০ ওভারের টুর্নামেন্টে কুচকিতে আঘাত পান আফ্রিদি। স্বাগতিক বাংলাদেশ ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে টেনে তুলে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তোলেন।
[b]শেন ওয়াটসন- অস্ট্রেলিয়া :[/b]
শ্রীলংকায় অনুষ্ঠিত ২০১২ আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। যে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে বিশেষ করে স্পিনের বিরুদ্ধে ঝলসে উঠতে সক্ষম তিনি।
যেকোন স্পিনারকে মাঠ ছাড়া করতে পারদর্শী অলরাউন্ডার ওয়াটসনের কারণে মিডল ওভারে স্লো বোলারদের বিপক্ষে নিশ্চিত থাকবে অস্ট্রেলিয়া।
ওয়াটসনের কঠিন লাইন-লেন্স দলটির জন্য একটি বাড়তি সুবিধা। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উইকেট শিকারেও পারদর্শী তিনি।[b]
মারলন স্যামুয়েলস- ওয়েস্ট ইন্ডিজ :[/b]
২০১২ সালে কলম্বোতে শ্রীলংকার বিরুদ্ধে ফাইনালে হাফ সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা পাইয়ে দিয়ে ইতোমধ্যেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন মারলন স্যামুয়েলস।
ক্লাসিক এ ব্যাটসম্যান সকল প্রকার শট খেলতে সক্ষম এবং ছন্দে থাকলে তাকে ফেরানোটা যে কোন বোলারের জন্যই কঠিন কাজ। পার্ট-টাইম এ বোলার ব্যাটসম্যানকে রানহীন রাখতে যেমন পারদর্শী তেমনি ডেলিভারিতে ভিন্নতা আনতে সক্ষম। বাংলাদেশের মন্থর উইকেটে শিরোপা অক্ষুন্ন রাখতে ক্যারিবীয় দলের মোক্ষম অস্ত্র হতে পারেন স্যামুয়েলস।
[b]যুবরাজ সিং- ভারত :[/b]
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ে ভারতীয় দলের নায়ক ছিলেন বা-হাতি এ ব্যাটসম্যান। ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ হয়ে ভারতের মুখ্য ভূমিকা পালন করে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন।
বিশ্বের সেরা হার্ড হিটারদের একজন ২০০৭ সালে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছক্কা হাকিয়ে বিশ্বরেকর্ড করেছেন। বোলিংয়ের ভিন্নতা দিয়েও যে কোন ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দিতে সক্ষম তিনি।
ক্যান্সারকে পরাস্ত করা জনপ্রিয় যুবরাজের বাম হাতও বাংলাদেশের মন্থর উইকেটে বেশ কার্যকরী হতে পারে।
[b]করি এন্ডারসন- নিউজিল্যান্ড :[/b]
সংক্ষিপ্ত ভার্সনের নতুন বিস্ময় বালক। ২০১৪ সালের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন।
নিউজিল্যান্ডের হয়ে এ পর্যন্ত মাত্র ৮টি টি-২০ খেলেছেন ২৩ বছর বয়সী এন্ডারসন। কিন্তু বা-হাতি এ ব্যাটসম্যানের হার্ড হিটিং সক্ষমতা যে কোন অবস্থায় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।
৫০ ওভার ফরম্যাটে বা-হাতি এ মিডিয়াম ফাস্ট বোলার এক ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন এবং বাংলাদেশে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সেরা বিকল্প হতে পারেন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ
[/b]
খেলা
টি-২০ বিশ্বকাপে স্পট লাইটে থাকা পাঁচ অলরাউন্ডার
রোববার মিরপুরস্থ শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে পঞ্চম টি-২০ বিশ্বকাপ ২০১৪। এ টুর্নামেন্টে স্পট লাইটে থাকা পাঁচ অলরাউন্ডারকে নিয়ে আমাদের এ আয়োজন।





