দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।
এদিকে, প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, এ প্রশ্ন ঘুরে-ফিরে ছিল টাইগার সমর্থকদের মনে।
অবশেষে নিজ কন্ডিশনে শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশের স্কোয়াডে: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।
এমবি





