দুই দলই স্পিনকে মূল অস্ত্র বানিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

চট্টগ্রামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। সকাল ১০টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি।

এই লড়াইয়ে বাংলাদেশের স্পিন শক্তি সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানকে নিয়ে।

আর আফগানরা লড়বে রশিদ খান, মোহাম্মদ নবি ও জহির খানকে সঙ্গে করে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ:  রশিদ খান (অধিনায়ক), ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইয়ামিন আহমাদজাই, কায়েস আহমেদ, জহির খান।

এমবি