প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই থমাস মুলারের এক মাত্র গোলে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে জার্মানি।
প্রথমার্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চেপে ধরে জার্মানি। একের পর এক আক্রমণে গিয়েও দেখা পায়নি সাফল্যের। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।
জি গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার লক্ষ্যে রেসিফের অ্যারিনা পারনামবুকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচ শুরু হয়।
জোয়াকিম ল্যোর তত্ত্বাবধানে জার্মানি একাদশে খেলেছেন- ন্যুয়ের, বোয়াতেং, হুমেলস, হাউদেস, লাম, মোর্তেসেকার, শের্য়াইনস্টাইগার, ওজিল, ক্রুস, পডলস্কি এবং মুলার।
জোয়াকিম ল্যোর ‘গুরু’হর্য়ুগেন ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র একাদশে খেলেছেন- হাওয়ার্ড, গঞ্জালেজ, বিসলে, বিসলার, জনসন, ব্র্যাডলি, জোনস, বেকারম্যান, ডেভিস, জুসি এবং ডাম্পসি।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





