গতকাল (শনিবার) নরউইচের বিপক্ষে ৪৬ মিনিটে বদলি নামার সুবাদে ফুলহ্যামের জার্সিতে ফারহানের অভিষেক হয়। যদিও তিনি গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, ফুলহ্যামও ম্যাচ হেরেছে ২-০ গোলে। এমন ম্যাচের সম্প্রচার কিংবা বিস্তারিত তথ্য প্রকাশিত হয় না বলে ফারহানের পারফরম্যান্স জানার সুযোগ কম। তবে তার একটি বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেয় বলে ক্লাবটির ওয়েবসাইটে রয়েছে।

এর আগে ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে রীতিমতো নজরকাড়া ফর্ম দেখিয়েছেন ফারহান। যার সুবাদে নভেম্বরে তিনি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পান, মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও তার জায়গা হয়েছে। বাঁ প্রান্তের উইংয়ে তার কাট শট, গতিময় ফুটবল ও ভয়ডরহীন পারফরম্যান্স ইতোমধ্যে পরিচিতি পেয়েছে সেখানকার ফুটবলে।

ফারহারের শিকড়টা বাংলাদেশের সিলেটে প্রোথিত। যদিও তার বাবা-মা দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহানেরও সেখানেই জন্ম, ২০০৬ সালের ৯ ডিসেম্বর। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ সেরে তিনি ২০১৯ সালে ফুলহ্যামে পাড় জমান। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ রয়েছে ফারহানের। একইসঙ্গে বাংলাদেশও তাকে জাতীয় দলে টানার প্রক্রিয়া শুরু করেছে গত মে মাসে।

ওই সময় আসন্ন সেপ্টেম্বরের উইন্ডোতে ফারহানকে পেতে তার পাসপোর্টের কার্যক্রম চালুর কথা জানিয়েছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। এমনকি তারা নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের দলেও ফারহানকে বিবেচনা করার কথা ভাবছে।

এস