বিশ্বকাপ থেকেই দেখা যাচ্ছে, ব্যাটিং, বোলিং অথবা ফিল্ডিং দিয়ে ভারতীয় দলকে বিপন্মুক্ত করার চেষ্টা করছেন রবীন্দ্র জাডেজা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন সেই বাঁ-হাতি অলরাউন্ডারই পার্থক্য গড়ে দিলেন তিন উইকেট নিয়ে। সেই সঙ্গেই টেস্ট বিশ্বকাপে প্রথম সিরিজজয়ী দলের সম্মান পেল ভারত।

এরআগে চতুর্থ ও শেষ দিনে সফরকারীদের চেয়ে ৪২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে ওয়েন্ট ইন্ডিজ।

২ উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুটা ভাল হয়নি স্বাগতিকদের। দলীয় ৯৮ রানে চার উইকেট হারায় ক্যারিবিয়রা।

শেষ পর্যন্ত ২১০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিলো ১১৭ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে করে ৪১৬ রান। আর দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৬৮ রান করে ইনিংস ঘোষণা করে।

প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশত তুলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারী।

সংক্ষিপ্ত স্কোর
ভারত
৪১৬ ও ১৬৮/৪ ডি
ওয়েস্ট ইন্ডিজ
১১৭ ও ২১০ ফল ভারত ২৫৭ রানে জয়ী

 

এএস