দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব -১৯ দলের বিপক্ষে সিরিজের সপ্তম ও শেষ ম্যাচটি নাটকীয়ভাবে ১ উইকেটে জিতেছে বাংলাদেশের যুবারা। ফলে সাত ম্যাচের সিরিজটি ৬-১ ব্যবধানে জিতে নিলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল। মিডল-অর্ডার ব্যাটসম্যান আবদু গালিয়েমের ৫৩ ও ডিন ফক্সক্রফটের ৪৯ রানে ৬ উইকেটে ২৩২ রান করে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
জবাবে মেহেদি হাসান মিরাজের ৬১ ও নাজমুল হোসেনের ৫৫ রানে জয়ের পথেই ছিলো বাংলাদেশ। কিন্তু শেষদিকে এসে জয়ের পথ হারিয়ে ফেলে স্বাগতিকরা। কিন্তু সাইফুদ্দিনের অপরাজিত ৩৪ রানে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত ১ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা। ম্যাচের সেরা হয়েছেন সাইফুদ্দিন।
জেডআই





