পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচের আয়োজন করবে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল। আগামী ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জিল্লেটি স্ট্রেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্র সকার বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের সভাপতি ব্রায়ান বিল্লেলো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ফুটবল অনুরাগীসহ সাধারণ মানুষের জন্যও এটি হবে দারুণ একটি ম্যাচ।’ রাশিয়ায় ২০১৭ সালের ফিফা কনফেডারেশন কাপের প্লে অফ ম্যাচে মেক্সিকো কিংবা জ্যামাইকার মোকাবেলার আগে নিজেদের ভালবাবে প্রস্তত করে নেয়ার লক্ষ্যে মাসেচুয়েটস এর ফক্সবার্গের এই ম্যাচটির আয়োজন করা হচ্ছে।
গত বুধবার জ্যামাইকার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে গোল্ডকাপ টুর্ণামেন্ট থেকে বিদায় নিয়ে কনফেডারেশন কাপের প্লে অফ ম্যাচে খেলতে হচ্ছে মার্কিনীদের। এ পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে ১৭ ম্যাচে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র হার মেনেছে ১৬ ম্যাচেই। তিন বছর আগে মেরিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচের পর ১ম মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। ওই ম্যাচে ব্রাজিলীয়দের কাছে ৪-১ গোলে হার মেনেছিল আমেরিকান ফুটবলাররা।
জেডআই





