বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ডেভিড মিলার ও ডুমিনির জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
রোববার 'বি' পুলের প্রথম ম্যাচে হ্যামিল্টনের সিডন পার্কে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করেছে দ. আফ্রিকা।
এদিন টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় জিম্বাবুয়ে। মাত্র ৮৩ রানে দক্ষিণ আফ্রিকার চার উইকেট শিকার করে দুর্দান্ত শুরু করে তারা।
ব্যক্তিগত সাত রানে ওপেনার ডি ককের বিদায়ের পর সাজঘরে ফিরে যান ১১ রান করা হাশিম আমলা।
ডু প্লেসিসি ও ডি ভিলিয়ার্স দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু চিগুম্বুরার বলে ডু প্লেসিস (২৪) ক্যাচ আউট হলে ভেঙে যায় তাদের ৪৬ রানের জুটি। দলীয় ৮৩ রানে ডি ভিলিয়ার্স (২৫) সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় প্রোটিয়ারা।
আনন্দের জোয়ারে ভাসা জিম্বাবুয়েকে এখানেই থামিয়ে দেন মিলার ও ডুমিনি। ধীরে ধীরে রানের চাকা ঘুরাতে থাকেন। এরপর শুরু করেন দানবীয় ব্যাটিং। সেঞ্চুরি করেন উভয়ই।
৯২ বলে ১৩৮ রানে অপরাজিত থাকেন মিলার। দীর্ঘ এই ইনিংস খেলতে ৭টি চার ও ৯টি ছক্কা হাঁকান তিনি।
এদিকে ১০০ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১৫ রান করে খেলা শেষ করেন ডুমিনি।
জেডআই





