আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ২টায় শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।

পচেফস্ট্রুম, ব্লুমফন্টেইন, কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনের মতো ‘অখ্যাত’ ভেন্যুর চারটিতেই আগে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। এ ছাড়া এসব ভেন্যুর আশপাশে প্রচুর বাঙালি থাকায় অনেকটাই হোমগ্রাউন্ডের স্বাদ পাবে মুশফিক বাহিনী।

২০১১ সালের পর থেকে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে হারেনি দক্ষিণ আফ্রিকা। নিজেদের কন্ডিশনে দুর্দান্ত দলটি। ফর্মে থাকা তারকা খেলোয়াড়দের নিয়ে আজ বাংলাদেশকে আতিথ্য দেবেন প্রোটিয়ারা।

প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, এ প্রশ্ন এখন ঘুরে-ফিরে টাইগার সমর্থকদের মনে।

দক্ষিণ আফ্রিকার মতো বিরুদ্ধ কন্ডিশনে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে একাদশ সাজাতে চাইবে বাংলাদেশ।

টাইগারদের প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ:তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক/লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।

এমবি