ওয়ালটন স্মার্ট টিভি জাস্ট গোল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে সোমবার। উদ্বোধনী দিনে জয় পেয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি ও আইইউবিএটি।
সোমবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৭-২ গোলে পরাজিত করে উত্তরা ইউনিভার্সিটিকে। এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের সবুজ। দ্বিতীয় খেলায় বাংলাদেশ ইউনিভার্সিটি ৩-০ গোলে হারায় ক্রীড়া সাংবাদিক সংস্থা বিএসজেসিকে। জয়ী দলের সুজন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তৃতীয় খেলায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারায় আইইউবিএটি।
এর আগে সিক্স এ সাইড এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অফ দ্য গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সাপ্তাহিক রোববারের উপদেষ্টা সম্পাদক কাজী সিরাজ ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





