দ্বাদশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে শ্রীলংকা। মঙ্গলবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে ১২ রানে হারিয়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে দলটি। জবাবে ৪৮.৫ ওভারে ২৮৪ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় পাকিস্তান।
এশিয়া কাপের আগে বাংলাদেশের মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে শ্রীলংকা। এতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সঙ্গে এখানের আবহাওয়ার সঙ্গেও খাপ খেয়ে নিয়েছে তারা। যদিও ফতুল্লাহর মাঠে একটি ম্যাচও খেলেননি অ্যাঞ্জেলো ম্যাথুসরা।
এদিন প্রথমে ব্যাট করতে নামলেও শুরুটা ভালো করতে পারেনি শ্রীলংকা। দলীয় মাত্র ২৮ রানে উমর গুলের বলে উইকেটরক্ষক উমর আকমলের তালুবন্দী হন ওপেনার কুসল পেরেরা (১৪)। তবে ওয়ানডাউনে নামা কুমার সাঙ্গাকারার সঙ্গে শক্তিশালী জুটি গড়ে তোলেন উদ্বোধনী জুটির লাহিরু থিরিমান্নে। এই জুটি থেকে আসে ১৬১ রান। এরপর উমর গুলের বলে আহমেদ শেহজাদের হাতে ক্যাচ আউট হন সাঙ্গাকারা। মাঠ ছাড়ার আগে ৬৫ বলে ৮টি চারে ৬৭ রান করেছেন তিনি।
সাঙ্গা আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন থিরিমান্নে। তবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোরটি আর বাড়াতে পারলেন না। আগের স্কোর ১০২ রানেই সাঈদ আজমলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
এরপর দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারায় লংকানরা। তবে দলনেতা ম্যাথুস ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে রানের চাকা সচল রেখেছেন। শেষ পর্যন্ত টিকে থেকে ৫৫ রান সংগ্রহ করেন তিনি। তার সঙ্গে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন চান্দিমাল। পাকিস্তানের বোলার উমর গুল ও শহীদ আফ্রিদি সর্বোচ্চ দুটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে ১২১ রানে চার উইকেট হারায় পাকিস্তান। এরপর মিজবাহ উল হক ও উমর আকমল দলের হাল ধরেন। তাদের জুটি থেকে আসে আরো ১২১ রান। মিজবাহ আউট হন ৭৩ রান করে। পরে উমর আকমল ৭৪ রান করে মাঠ থেকে বিদায় নিলে আর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে হেরেই যাত্রা শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। লংকান বোলার লাসিথ মালিঙ্গা একাই পাঁচ উইকেট শিকার করেন।
উদ্বোধনী ম্যাচে লংকানদের জয়
দ্বাদশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে শ্রীলংকা। মঙ্গলবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে ১২ রানে হারিয়েছে তারা।
সান্তান্দারকে উড়িয়ে রিয়ালের টানা চতুর্থ জয়
এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারানোর পর এবার রেসিং সান্তান্দারকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোসে মরিনিওর দল। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ইয়ান দিয়োমান্দে। এর আগে, অন্য ম্যাচে জয় পেয়েছিল বার্সাও। তারা ৬-০ গোলে হারিয়েছে আলাভেসকে।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলোয়ার হোসেন
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-০১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলোয়ার হোসেন।
গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে বার্সেলোনার টানা দশম জয়
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
কেইনের পেনাল্টি মিস, শেষদিকে স্পেনের নাটকীয় জয়
নেশনস লিগে দারুণ এক প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে স্পেন। ওয়েম্বলিতে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ ৩৫ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।















